নিউটনের পূর্বেই গতির সূত্র আবিষ্কার করেছিলেন যে বিজ্ঞানী -
গতির প্রথম সূত্রে বলা হয়েছে যে, “স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে।”
গতিবিদ্যার এই সূত্রটি ইবনে সিনা (৯৮০-১০৩৭) নিউটনের ৬০০ বছর পূর্বে রচিত “আল ইসহারাত ওয়াল তানবিহাত” (Remarks and Admonitions) কিতাবে বর্ণনা করেন। তিনি বলেন যে, “যদি বাহ্যিক কোন বল প্রয়োগ করা না হয়, তবে বস্তু স্থির বা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকবে।”
ইবনে সিনা তাঁর “কিতাব আল নাজাত” এ লিখেছেন, বলকে কেবলমাত্র তার ফলাফল দ্বারা ব্যাখ্যা করা যায়। এই উক্তিরই ব্যাখ্যা হলো নিউটনের F=ma যা নিউটনের গতির ২য় সূত্র নামে পরিচিত। বিজ্ঞানী হিবাতুল্লাহ আবুল বারাকাত আল বাগদাদী (১০৮০-১১৬৫) তিনিও এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছিলেন।
ইবনে সিনা এটিও লিখেছিলেন যে, কোনো বস্তুর ভর এর জড়তার পরিমাপক এবং বল এর সাপেক্ষ ছাড়া বস্তুর ভর অর্থহীন। এই বলই যার উপর কাজ করে তাতে ত্বরণ সৃষ্টি করে। সুতরাং কোনো বস্তুর ভর কেবলমাত্র তার উপর প্রযুক্ত বলের মাধ্যমে নির্ণয় করা যায়। ইবনে সীনা আরও বলেন যে, কোনো একটি সরল যন্ত্রে ক্ষমতা হিসেবে যা পাওয়া যায় তা হলো হারানো গতির সমান যা বর্তমানে শক্তির সংরক্ষণশীলতা নীতি হিসেবে পরিচিত।
যদি ইবনে সীনার বক্তব্যগুলো এক সাথে দেখা হয় তাহলে বুঝা যায় যে তিনিই ছিলেন গতিসূত্রের ধারণাদাতা যা পরবর্তীতে নিউটনের গতিসূত্রের নামে ইউরোপীয়রা প্রচার করে। কিন্তু নিউটন এর অরেকটু বিস্তারিত ব্যাখা দেয়, কিন্তু আবিষ্কারক না।
তথ্য সূত্র :
১. “কিতাব আল নাজাত” ইবনে সিনা
২. J.J. Winter : “On Physical and Chemical Questions”
মুহাম্মদ শিহাব ভাইয়ের টাইমলাইন থেকে ।
0 Comments